× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

সালমান কে নকল করবেন শাহরুখ

admin
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

বিনোদন ডেস্কঃ
উ কেউ কথাও রাখেন! যেমন সলমন খান।
বক্স অফিসে ‘টিউবলাইট’ মুখ থুবড়ে পড়ার পর কোটি কোটি টাকার লোকসান হয়েছিল ফিল্ম পরিবেশকদের। সূত্রের খবর, পরিবেশকরা সলমনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছিলেন। আর ‘ভাইজান’ সেই দাবিতে রাজি হয়ে ঠিক করেছিলেন জুলাই শেষে ক্ষতিপূরণ নিজেই মিটিয়ে দেবেন। সূত্রের খবর, আশ্বাস মতো গত বৃহস্পতিবার, মহারাষ্ট্রের ফিল্ম পরিবেশকের ৩২ কোটি ৫০ লক্ষ টাকা মিটিয়ে দিয়েছেন সলমন খান। মোট ক্ষতির প্রায় অর্ধেক এটা।
কিন্তু তাতে কী! মহারাষ্ট্রের ফিল্ম পরিবেশক শ্রেয়াংশ হিরাওয়াতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। কেন জানেন তো? আসলে সলমন খানের সঙ্গে শাহরুখ খানের ছবি পরিবেশনের কাজও করেন তিনি। সলমনের ‘টিউবলাইট’-এর পর এ বার জোর ধাক্কা খেয়েছেন শাহরুখের ‘জব হ্যারি মেট সেজল’-এর পরিবেশন করেও। ছবি ফ্লপ। বক্স অফিসে ক্ষতির পরিমাণ অন্তত ৫০ কোটি টাকা।
আরও পড়ুন, হ্যারি-সেজলের প্রেম দেখতে গিয়ে বিদেশমন্ত্রীকে টুইট করলেন দর্শক, কেন?
আর এতেই সিনে দুনিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। সলমনের দেখাদেখি, শাহরুখও নাকি এ বার পরিবেশকদের ক্ষতিপূরণ দিতে প্রস্তুতি নিচ্ছেন। অন্তত তেমনটা ভেবে ফেলেছেন বলেই ইন্ডাস্ট্রি সূত্রে খবর। যদিও শাহরুখের কোনও মন্তব্য এ বিষয়ে এখনও মেলেনি।(সংগ্রহীত)


এ ক্যটাগরির আরো খবর..