× Banner
সর্বশেষ
সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন

সালমান অসুস্থ

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: সালমান খানের পরবর্তী সিনেমা সুলতান। ভক্তদের আরো একটি হিট সিনেমা উপহার দেওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি করছেন না এ অভিনেতা।

সিনেমাটির প্রথম পর্বের শুটিং খুব ভালোভাবেই শেষ করেছেন তিনি। কিন্তু দ্বিতীয় ধাপের শুটিংয়ের শুরুতেই বেধেছে বিপত্তি।

জানা গেছে, গত ১৮ ডিসেম্বর, সিনেমাটির দ্বিতীয় পর্বের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সালমান অসুস্থ হওয়ার কারণে শুটিং শুরু করতে পারেননি নির্মাতা।

এ বিষয়ে সালমানের একজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, সিনেমার দ্বিতীয় পর্বের শুটিং গত ১৮ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ বোধ করছেন। অসুস্থ অবস্থায় তিনি কুস্তি করতে চান না। তিনি এখন বিশ্রামে রয়েছেন। খুব শিগগিরই শুটিং শুরু করবেন।

সিনেমার কাজ শুরু করতে এমননিতেই অনেক দেরি হয়ে গেছে। এ সিনেমার দুই নায়িকা চরিত্র এখনো ঠিক হয়নি। তবে নির্মাতারা সিনেমাটি সঠিক সময়েই শেষ করবেন বলে জানা গেছে। পাশাপাশি নায়িকা চরিত্রে কারা অভিনয় করবেন তাও ঘোষণা করা হবে শিগগিরই।

সুলতান সিনেমায় সালমানকে দেখা যাবে একজন কুস্তিগীরের ভূমিকায়। তাই নিজেকে প্রস্তুত করতে বেশ শারীরিক কসরত করেছেন তিনি। এ ছাড়া নিয়েছেন বিশেষ ট্রেনিং। সালমান ছাড়াও সুলতান সিনেমায় আরো অভিনয় করছেন, রণদীপ হুদা, অমিত সাধ। সিনেমাটি পরিচালনা করছেন আব্বাস জাফর। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেয়ার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..