× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

সালমানের বদলে বরুণ

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

নব্বইয়ের দশকের শেষের দিকে বলিউডের সুপারহিট ছবি ছিল ‘জড়ুয়া’। এ ছবিটি আবারও তৈরি করতে যাচ্ছেন চলচ্চিত্রনির্মাতা ডেভিড ধাওয়ান। আগেরবার এই ছবির মূল তিনটি চরিত্রে ছিলেন সালমান খান, কারিশমা কাপুর ও রম্ভা। এবার সালমানের চরিত্রটি করবেন বরুণ ধাওয়ান। আলোচিত এই ছবির মজাদার চরিত্রটি নিজের ছেলেকে দিয়েই করাতে চাচ্ছেন এই নির্মাতা। ছবিতে বরুণের সঙ্গে থাকবেন একজন নবাগত অভিনেত্রী।

দীর্ঘ ১৯ বছর পর তৈরি হতে যাচ্ছে ‘জড়ুয়া’ ছবির সিকুয়েল। এ ছবির নায়িকার চরিত্রে পরিচালক একদম নতুন একটি মুখ খুঁজছিলেন। জানা গেছে, বলিউডের অভিনেত্রী নেহা শর্মার বোন আলিয়া শর্মাকে দেখা যাবে ‘জড়ুয়া-দুই’ ছবিতে।

এদিকে ‘জড়ুয়া-দুই’ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে আলিয়া শর্মার। এর আগে তেলেগু ভাষার একটি ছবিতে অভিনয় করার কথা থাকলেও পরে সেটি বাতিল হয়ে গিয়েছিল। তাঁর জায়গায় ওই ছবিতে নেওয়া হয়েছিল রাশি খান্নাকে।

অবশ্য প্রথমে সালমান খানেরই ‘জড়ুয়া’ ছবির সিকুয়েলে অভিনয় করার কথা ছিল। শোনা যাচ্ছিল তাঁর বিপরীতে অভিনয় করবেন কারিনা কাপুর খান।

এদিকে নির্মাতা ডেভিড ধাওয়ান তাঁর ছেলে বরুণকে সালমানের বদলে জড়ুয়া সিকুয়েলে নিলেও অনেকেই সালমানের জায়গায় বরুণকে ঠিক মেনে নিতে পারছেন না।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছেন, সালমানের সঙ্গে বরুণের তুলনা করাটাই বোকামি। হিন্দুস্তান টাইমস, ডিএনএ।


এ ক্যটাগরির আরো খবর..