× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/saltha-thana-police.jpg

ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের ধাক্কায় ধীরেন্দ্র নাথ বালা (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধীরেন্দ্র নাথ বালা উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত দূর্লভ বালার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধীরেন্দ্র নাথ বালা ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় পুরুরা বটতলা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় সালথা সদর বাজার থেকে আসা একজন মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে মাটিতে মাটিতে পড়ে যান। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার্ড করেন। রাতে ঢাকা নেওয়ার পথে মুন্সিগঞ্জের জেলা শ্রীনগর পৌছালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক  গণমাধ্যমকে বলেন, ধীরেন্দ্র নাথ বালা গতকাল মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে তার পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..