× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

সালথায় সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের ৫দিনের রিমান্ড মঞ্জুর

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Wahiduzzaman.jpg

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সালথার তান্ডবের ঘটনার মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ফরিদপুর বিশেষ আদালতে তাকে হাজির করে পুলিশ। শুনানি শেষে ফরিদপুর বিশেষ আদালতের বিচারক মোঃ ফারুক হোসাইন তার ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সালথার নজীরবিহীন সহিংস তাবের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত সোমবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ওয়াহিদুজ্জামান উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মৃত আব্দুল হাই মোল্লার ছেলে।

ওয়াহিদুজ্জামানের রিমান্ড মঞ্জুরের বিয়ষটি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) সুমিনুর রহমান বলেন, সালথায় সরকারি অফিসে তান্ডবের ঘটনায় গ্রেফতার হওয়া সাত আসামীর আদালতে দেওয়া স্বীকারক্তিমূলক জবানবন্দীতে ওযাহিদুজ্জামানের নাম উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওয়াহিদুজ্জামানের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তার ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, লকডাউনকে কেন্দ্র করে ও পরে নানাবিধ গুজব ছড়িয়ে গত ৫ এপ্রিল সোমবার রাতে সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে তান্ডব চালায় কয়েক হাজার উত্তেজিত জনতা। এ সময় দুটি সরকারি গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এতে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। এ ঘটনায় দুই যুবক নিহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..