সালথায় সংসদ উপনেতার সুস্বাস্থ্য কামনায় আসাফোর ইফতার ও দোয়া মাহফিল

এফ এম আজিজ, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ  ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর উদ্যোগে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি)র সুস্বাস্থ্য কামনায় ইফতার ও মোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে (৩জুন) উপজেলার রামকান্তুপুর বাজারে ইউনিয়ন আসাফোর আয়োজনে উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারন সম্পাদক কামাল বিশ্বাসের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সেলিম মোল্যা।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার এস আই মোঃ সানোয়ার হোসেন, উপজেলা আসাফো নেতা হাবিবুর রহমান, ভাওয়াল ইউনিয়ন আসাফোর সাধারন সম্পাদক হোসেন আলী, রামকান্তুপুর ইউনিয়ন আসাফোর সভাপতি ইউনুস মাতুব্বর, সাধারন সম্পাদক মজিবুল ফকিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম । ইফতার শেষে নবগঠিত রামকান্তুপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। মোঃ ইউনুস মাতুব্বরকে সভাপতি এবং মজিবু ফকির কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট রামকান্তুপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক সেলিম মোল্যা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।