কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

কুড়িগ্রাম(প্রতিনিধি):তাং:০৩/০৬/১৯: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের ৯.৬০৯ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘঠেছে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদে। এ ঘটানায় উপজেলায়  ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফুলবাড়ী সদর ইউনিয়নের ৬ হাজার ৬৩৪ গরীব দুস্থদের মাঝে বরাদ্দ আসে।
সোমবার দুপুরে চাল বিতরণ শুরু করলে মাঝ পথে এসে ৬৪৬ জন উপকার ভোগীর চাল না পেয়ে ইউনিয়ন পরিষদ চত্তরেই শুরু হয় ব্যাপক হট্টগোল।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনি গোডাউনে চালের বস্তা দেখতে না পেয়ে চরম ভাবে ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার বিজয় কুমার রায় জানান, ৬৪৬ জন উপকারী ভোগী মাস্টাররোল মোতাবেক চাল পায়নি। আমি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ-হারুন জানান, একটি অসাধু চক্র উপকারভোগীদের সিলিপ স্ক্যান করে চাল উত্তোলন করেছে। সে কারণে কিছু চাল কম হয়েছে। তবে তাদের মাঝে চাল রিতরণ করা হবে।
এ ব্যাপারে নির্বাহী অফিসার মাছুমা আরেফিন জানান, বিষয়টি আমি শুনেছি। ট্যাগ অফিসার রিপোর্ট প্রদান করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার জানান, আমি এসে দেখি গোডাউনে চাল নেই। ৬৪৬ জন উপকার ভোগী চাল না পেয়ে পরিষদ মাঠে দাড়িয়ে আছে। এ চাল গেল কোথায় নিশ্চয় এগুলো আত্মসাত করা হয়েছে। বিষয়টি ইউএনওকে জানিয়েছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।