বিদ্যুৎস্পৃষ্টে ৬ বছরের শিশুর মৃত্যু

মধুখালী প্রতিনিধি:  বুধবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে পশ্চিম আড়পাড়া গ্রামে ৬ বছরের শিশু বিদ্যুৎস্পৃষ্টে এক মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে বলে যানা যায়। মৃত শিশুর নাম মোঃ তাজিম শেখ(৬) পিতাঃ মোঃ ফজল শেখ, গ্রাম ঃ পশ্চিম আড়পাড়া, পোঃ কামারখালী, মধুখালী, ফরিদপুর।

জানা যায় বিদ্যুতের তার নিয়ে দুই ভাই খেলাধুলা করার সময় লাইনে প্লাগ দিলে পুরা তার বিদ্যুৎ হয়ে যায়। ফলে তারের সাথে বিদ্যুৎস্পৃষ্টে তাজিম শেখের মৃত্যু হয় এবং তামিম(৭) বেচে যায়। এ ব্যাপারে মধুখালী থানাকে অবহিত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।