× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় মশার কয়েলের আগুনে চারটি ছাগল পুড়ে ছাই

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২ আগস্ট, ২০২৩
ছাগল পুড়ে ছাই

ফরিদপুরের সালথায় মশার কয়েলের আগুনে খোরশেদ মাতুব্বর নামে এক প্রতিবন্ধীর চারটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই প্রতিবন্ধীর পরিবার অসহায় হয়ে পড়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবন্ধী খোরশেদ মাতুব্বর বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী হয়ে ঘরে পড়ে আছি। আমার চার ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। ছেলেরা যার যার মতো উপার্জন করে চলে। আমি, স্ত্রী ও মেয়েকে নিয়ে আলাদা থাকি। কিন্তু আমার উপার্জন করার সক্ষমতা নেই। আমার স্ত্রী, হাঁস-মুরগি ও ছাগল লালন-পালন করে জীবিকা নির্বাহ করে।
তিনি বলেন, মঙ্গলবার রাতে রান্নাঘরের ভেতরে চারটি ছাগল বেধে রেখেছিলাম। পরে সেখানে একটি মশার কয়েল জ্বালিয়ে রাখি। রাত ১১টার দিকে হটাৎ রান্নাঘরে আগুন লেগে যায়। ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এতে রান্না ঘরটিসহ চারটি ছাগলই পুড়ে ছাই হয়ে যায়। আমার একমাত্র আয়ের মাধ্যমও আজ পুড়ে ছাই হয়ে গেল।
ভাওয়াল ইউপি চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়া বলেন, আগুনে প্রতিবন্ধী খোরশেদের রান্নাঘরে চারটি ছাগল পুড়ে মারা গেছে বলে শুনেছি।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খোঁজখবর নিয়ে ওই প্রতিবন্ধীর পাঁশে দাড়াবো। সরকারিভাবে অনুদান পৌছে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..