সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্ট লাদেন হাওলাদার (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এঘটনা ঘটে।
নিহত লাদেন পার্শ্ববর্তী সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের লস্কারকান্দি গ্রামের আহম্মদ হাওলাদারের পুত্র ও লস্কারকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানান, ঘটনারদিন বিকালে স্কুল ছাত্র লাদেন হাওলাদার ভাবুকদিয়া গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নানা ফখরুজ্জামানের ঘরে বিদ্যুতের তার ছিড়ে গেলে সে জোড়া দিতে যায়।
এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় লাদেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।