সালথায় পাটের গুদামে অগ্নিকান্ড

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা বাজারে পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কাউলিকান্দা নুরইসলামের বিল্ডিংয়ে স্থানীয় পাট ব্যবসায়ী চুন্নু মাতুব্বরের ভাড়ার ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক মন পাট পুড়ে প্রায় ২ লক্ষ্যাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।

স্থানীয়রা জানান, বাজারের শ্রমিকরা পাট মোড়কজাত করে ওই বিল্ডিং এর ওয়াল ঘেসে রাখে। বিল্ডিং এর উপরে ওয়ালিং কাজ চলাকালিন সময়ে উপর থেকে আগুনের ফুলকি এসে পাটের বোঝার উপর পড়ে আগুন ধরে যায়। হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ও সালথা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, ফরিদপুরের কানাইপুর শীল্পনগরীর হাসিব ট্রের্ডাস এর ক্রয় করা এই পাট ট্রাকে উঠানোর জন্য মোড়কজাত করা হচ্ছিল। শতাধিক মন পাট পুড়ে গিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর দাবি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।