× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

সালথায় পাওয়ার টিলারে জড়িয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু 

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
পাওয়ার টিলারে জড়িয়ে যুবকের মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জমিতে চাষ করতে গিয়ে পাওয়ার টিলারের নিচে পড়ে কায়ুইম মোল্যা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগুলদিয়া মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত কায়ুইম তুগুলদিয়া গ্রামের শাহা মোল্যার ছেলে।
তুগুলদিয়া গ্রামের বাসিন্দা বজলু হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজের পাওয়ার টিলার নিয়ে তুগুলদিয়া মাঠে জমি চাষ করতে যায় কায়ুইম। এ সময় নাঙ্গলে জড়িয়ে থাকা ঘাস পরিস্কার করতে গিয়ে পাওয়ার টিলারের নিচে পড়ে যান তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ।


এ ক্যটাগরির আরো খবর..