সালথায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যেদিয়ে ফরিদপুরের সালথায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ই আগষ্ট রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে হাজারো মানুষের শ্রদ্ধার্ঘ্য অর্পণ হয়েছে।
প্রথম শ্রদ্ধা অর্পন করেন জাতীয় সংসদের সংসদ উপনেতা ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এর পক্ষ থেকে, এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা সাব-রেষ্ট্রি অফিস, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মানবাধিকার কমিশন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পূজা উদযাপন কমিটিসহ সরকারী, বে-সরকারী,  ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
 এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ  মোঃ আসিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান, উপজেলা কৃষক লীগের আহব্বায়ক আব্দুল ওয়াহাব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, বাকি বিল্লাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।