× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

মাদক ও দূর্নীতির সাথে জড়িত কেউ ছাড় পাবে না -শেখ আফিল উদ্দিন এমপি

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ ,বেনাপোলঃ মাদক ও দূর্নীতির সাথে জড়িত  কেউ ছাড় পাবে না। সে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ বা যে দলেরই হোক না কেন কোন ব্যক্তির বিরুদ্ধে মাদকের সাথে জড়িত থাকার প্রমান পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
যদি কোন আওয়ামীলীগের ব্যক্তির বিরুদ্ধে মাদক বা দূর্নীতির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তবে তাকে তাৎক্ষনিক দল থেকে চিরদিনের জন্য বহিস্কার করা হবে। দেশের প্রতিটি ইউনিয়নে দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে  মাদক থেকে শুরু করে সকল প্রকার দূর্নীতির অনুসন্ধান চালিয়ে তালিকা তৈরীর কাজ শুরু করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরের শার্শায় শনিবার সকালে বিভিন্ন তথ্য সেবা প্রদানের মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা)’র সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন একথা বলেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে পুলিশিং-ডে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষানবিশ পুলিশ সুপার এম এ হাদি, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ।
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগান নিয়ে শার্শা থানা চত্তর থেকে এক বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলা অডিটোরিয়মে শেষ হয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মানবপাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন বক্তারা। পুলিশের সুফলসহ সকল কার্যক্রম দ্রুত জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর বিষয়ে  আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..