সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 
ফরিদপুরের সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল ৫টায় সালথা মডেল প্রেসক্লাবের কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার সংবাদের সালথা উপজেলা প্রতিনিধি বিধান মন্ডল।
সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু নাসের হুসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।
এসময় উপস্থিত ছিলেন, গট্টি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান (লাবলু), সালথা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম নাহিদ,
সহসভাপতি মনির মোল্লা, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ,  যুগ্ম  সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন সহ সাংবাদিক বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।