× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি (আবু নাসের হোসেন)

সালথায় জোরপূর্বক চাচার গাছ কেটে নেওয়ার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০২২
গাছ কেটে নেওয়ার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

ফরিদপুরের সালথায় চাচার জায়গার মেহেগুনি গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে দুই পরিবারের মাঝে চলছে উত্তেজনা। বর্তমানে উত্তেজনা আরও তীব্র হওয়ায় যেকোনো সময় তারা জড়াতে পারেন মারামারিতে। এমন পরিস্থিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিবেশীরা। গাছ কাটার বিষয়ে চাচা থানায় একটি অভিযোগ দিয়েছেন।
জানা গেছে- প্রায় চার মাস আগে  উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের সামচুল হক হিরু কাজীর জায়গার বেশ কয়েকটি মেহেগুনি  গাছ কেটে নেয় ভাতিজা মো. দেলোয়ার কাজী। দেলোয়ার কাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
হিরু কাজী অভিযোগ বলেন, পাশের বাউষখালী গ্রামে আমার ১৩ শতাংশ জমিতে মেহেগুনি গাছের বাগান করেছিলাম। গাছগুলো অনেক বড় হয়েছিল। আমার ভাতিজা দেলোয়ার কাজী  ক্ষমতার দাপট দেখিয়ে কয়েক মাস আগে আমার ওই বাগান থেকে ১০টি মেহেগুনি গাছ কেটে নিয়ে  বিক্রি করে ফেলে। পরে গাছ বিক্রির টাকা ফেরত দিতে চাইলেও আর দেয়নি। আমরা নিরীহ মানুষ কোনো ঝামেলায় যায়নি। কিন্তু এখন আবার নতুন করে হুমকি-ধামকি দিচ্ছে, যাতে গাছের বিষয় আমরা মুখ না খুলি।
তিনি বলেন- বিষয়টি নিয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। দেলোয়ার কাজী এলাকায় নিরিহ লোকদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় তাদের কাছে টাকা-পয়সা দাবি করে।
এ বিষয়ে দেলোয়ার কাজী বলেন- আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন আমার চাচা। আমি গাছ কাটার বিষয় কিছুই জানি না।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদীক গণমাধ্যমকে বলেন, গাছ কাটার বিষয় অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..