সালথায় জমি নিয়ে এক কৃষক আহত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় জমির সিমানা নিধারণ নিয়ে কুটি মিয়া (৪৫) নামে এক কৃষক গুরুত্বও আহত হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পিঁয়াজের জমির সিমানা নিধারণ নিয়ে গোয়ালপাড়া গ্রামের মৃত আজিমদ্দিন মাতুব্বারের ছেলে কুটি মিয়ার সাথে একই গ্রামের মৃত করিম মাতুব্বারের ছেলে বাদশা মাতুব্বারের সাথে কথা উচ্চস্বরে কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে বাদশা উত্তেজিত হয়ে পিয়াজ নিড়ানো অস্ত্র দিয়ে কুটি মিয়ার মাথায় আঘাত করে। এতে কুটি মিয়া গুরুত্বর আহত হয়। আহতবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার এস.আই স্বপন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। আহত কুটি মিয়াকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বাদশাকে বাড়িতে পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।