× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলের দাবী বক্তাদের

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০২৩
saltha

ফরিদপুরের সালথা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সব বক্তারাই  মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন।
উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার শাহিন বলেন, এই ইউনিয়নটি অন্য উপজেলার সীমান্ত এলাকা হওয়ার সুবাদে মাদক বিক্রি ও সেবনে সুবিধা হয়েছে মাদককারবারিদের। সন্ধ্যা নামলেই এদের দৌরাত্ম বেড়ে যায়। যুবক সমাজকে রক্ষায় যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু বলেন,  এই ইউনিয়নের অনেক জায়গায় মাদকের ছড়াছড়ির কথা শুনে আসছি,  আগের চেয়ে মাদকের ভয়াবহতা  অনেকটা বেড়ে গেছে, এখনই  এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। প্রশাসন কে কৌশলী হয়ে মাদক কারবারিদের ধরতে হবে। গট্টি স্কুলের আশপাশে কিশোর গ্যাংদের দৌরাত্ম অনুভব করা যাচ্ছে, বেড়ে ওঠার আগেই এদেরকে প্রতিহত করতে হবে।
সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন বলেন,  আগের তুলনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তবে মাদকের যে ভয়াবহতা বেড়েছে এখনি এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। প্রশাসনের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, খবর পেয়ে গত সপ্তাহে মোবাইল কোর্টের মাধ্যমে কযেকজন মাদকসেবীকে কারাদন্ড দেওয়া হয়েছে। সকলের সহযোগিতা পেলে মাদক নির্মূল করা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহিন বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টেরালেন্স নীতি নিয়ে কাজ করছি। এটা অব্যাহত থাকবে।  প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করলে প্রশাসনের ব্যবস্থা নিতে সুবিধা হয়। যেকোন সময় সঠিক তথ্য পেলে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর বলেন, উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে মাদকের ব্যাপারে অনেকটা ছড়াছড়ি শুনে আসছি। মাদক নির্মুল হলেই উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..