× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

আবু নাসের হুসাইন, সালথা

সালথায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৮ টি ঘর

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
saltha fire

ফরিদপুরের সালথায় রাতে অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাত মাঝারদিয়ার গ্রামে রান্নাঘর থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে হাবিবুর রহমান,  জাফর, জিল্লু, খায়ের ও কৈতুরি বেগম এর থাকার ঘর পুড়ে যায়। সেই সাথে ৩টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোঃ দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। এই আগুনে ৫টি পরিবারের আনুমানিক ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..