আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে দুটি গরু ও দুটি ছাগল ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের ছলে মাতুব্বারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস গিয়ে আগুণ নিয়ন্ত্রন করেন।
সালথা ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ছলে মাতুব্বারের গরুরঘরে মশারকয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এ আগুণে গোয়ালঘরে থাকা ২টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা যায়। এ অগ্নিকান্ডে আনুমানিক ৩লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন।