× Banner
সর্বশেষ
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড় সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট

নিউজ ডেস্ক

সালথায় বিনামূল্যে ৫ শতাধিক মানুষের চক্ষু চিকিৎসা

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
সালথায় বিনামূল্যে ৫ শতাধিক মানুষের চক্ষু চিকিৎসা

সালথা (ফ‌রিদপুর) প্রতিনিধি: ফরিদপুর সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে শুরু হয়েছে বিনামূল্যে চক্ষু শিবির। রোববার দিনব্যাপী স্থানীয় পাঁচ শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয় মহাবিদ্যালয় প্রাঙ্গণে। সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সমকালের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান।

সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এবং আল খায়ের ফাউন্ডেশনের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ৬১ রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল।

ফরিদপুরের বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ১২ জনের একটি দল বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে সেবা প্রদান করেন। আগামী শুক্রবার ও শনিবার ওই হাসপাতালে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।

সমকা‌লের উপ‌দেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান প্রতিষ্ঠিত বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম আবেদ, আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের যুগ্ম সম্পাদক মফিজ ইমাম মিলন, প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম ও সমকাল ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান।

ফরিদপুরের বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চিফ কনসালটেন্ট ও নির্বাহী পরিচালক (অনারারী) ডাক্তার রাহাত আনোয়ার চৌধুরীর তত্ত্বাবধায়নে ক্যাম্পে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার মৌটুসী প্রামাণিক, প্রশাসনিক কর্মকর্তা সাজেদা রাব্বি, ডাক্তার রমজান আলীসহ চিকিৎসক, নার্স, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালের সহকারীরা।

এ সময় সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সাধারণ সম্পাদক কাজী সবুজ ও সমকালের সালথা উপ‌জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের নেতৃত্বে ১৫ জন সুহৃদের একটি দল ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..