× Banner
সর্বশেষ
নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

ডেস্ক

সারা দেশে তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কম

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

সারা দেশে তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। তবে তাপপ্রবাহের এলাকাগুলোর পরিস্থিতির তেমন হেরফের হয়নি। গতকালও দেশের ছয় বিভাগে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ ছিল। মেহেরপুর ও নরসিংদীতে গরমে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী অন্তত এক সপ্তাহ চলমান তাপ পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। তাপমাত্রা কখনো কখনো কিছুটা কমলেও তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরম থাকবে মাসের বাকি দিনগুলোতেও।

এমন পরিস্থিতিতে তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অব্যাহত থাকতে পারে সারা দেশে।

তবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে পাঁচ ডিগ্রি বেশি আছে এখনো। আগামী এক সপ্তাহ চলমান পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এপ্রিলের বাকি দিনগুলোতেও কমবেশি তাপপ্রবাহ থাকতে পারে। গত বছর এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। এবারও তেমনটা হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এ ছাড়া মৌলভীবাজার ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের বাকি জেলা এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের সব জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আজও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ০.৪ ডিগ্রি। ঢাকায়ও আগের দিনের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ২.২ ডিগ্রি। গতকাল এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.২ ডিগ্রি।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রির মধ্যে থাকলে তা মৃদু তাপপ্রবাহ। ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৪০ থেকে ৪১.৯ ডিগ্রির মধ্যে থাকলে তীব্র তাপপ্রবাহ বলা হয়। ৪২ ডিগ্রি বা এর বেশি তাপমাত্রা হলে তখন তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

আবহাওয়াবিদরা বলছেন, দেশে বড় পরিসরে বৃষ্টি না হলে চলমান এই তাপপ্রবাহ পুরোপুরি যাবে না।  তবে এখন কালবৈশাখীর সময়। যে অঞ্চলে ঝড় হবে, সেখানে তাত্ক্ষণিকভাবে তাপমাত্রা কিছুটা কমবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..