গ্যাস্ট্রোলিভার চিকিৎসায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম -স্বাস্থ্যমন্ত্রী

গ্যাস্ট্রোলিভার চিকিৎসায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এশিয়া উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম। এই হাসপাতালের সেবাগুলো যেন দেশের সর্বত্র পেতে পারে সেজন্য দেশের সব হাসপাতালেই এই গ্যাস্ট্রোলিভার চিকিৎসাসেবা খুব দ্রুতই পৌছে দেয়া হবে।”বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

আজ ২৫ নভেম্বর সোমবার দুপুরে রাজধানীর মহাখালীস্ত শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের ইনডোর এবং এন্ডোস্কপি সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদবোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি।

তিনি আরও বলেন,  “দেশে পেটের পীড়ায় ভোগেনা এমন মানুষ পাওয়া মুশকিল। ভেজালমিশ্রিত খাবার, ভাজাপোড়া খাবার খেয়ে পেটে গ্যাস করে ফেলছে দেশের লক্ষাধিক মানুষ। এক্ষেত্রে গরীব মানুষদের অবস্থাই বেশি খারাপ। আর পেটে সামান্য কোন গ্যাস হলেই মানুষ যত্রতত্র গ্যাসের ওষুধ কিনে খাচ্ছে। এসব সমস্যা সমাধান করতেই গতবছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালটি প্রতিষ্ঠা করে দিয়েছেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ বলেন,”এই হাসপাতালে যে ধরনের চিকিৎসাসেবা রয়েছে তা গোটা উপমহাদেশের কোন হাসপাতালে নেই।এই প্রতিষ্ঠান দেশের মানুষের চিকিৎসাসেবায় যথাযথভাবে কাজ করতে সর্বদা সচেষ্ট থাকবে।”

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর মাহামুদ হাসান,ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক মোবারক হোসেনসহ অন্যান্য হাসপাতালের পরিচালকবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।