× Banner
সর্বশেষ
দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

মণিরামপুরে হরিহর নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

এম এস আর মিরাজ, যশোর: যশোরের মণিরামপুরে হরিহর নদীতে এক নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার রাত নয়টার দিকে উপজেলার শ্যামকুড় ইউপির কালীগঞ্জ মোড়-সংলগ্ন হরিহর নদীতে মাছ ধরতে গিয়ে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর খবর ছড়িয়ে পড়লে সোমবার সকাল থেকে উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় করেন। স্থানীয়দের ধারণা, কোনো নর-নারীর কু-কর্মের ফসল এই নবজাতক। কু-কর্মের বিষয়টি চাপা দিতে ভূমিষ্ঠ হওয়ার পরপরই নবজাতকটিকে হত্যা করে ৩-৪ দিন আগে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, রোববার রাতে নদীতে মাছ ধরতে যান কালীগঞ্জ এলাকার জনৈক মফিজুর রহমান। হঠাৎ তার নাকে পচা গন্ধ ভেসে আসে। এক পর্যায়ে নদীতে তিনি একটি বাজার করা প্যাকেট ভাসতে দেখেন। পরে প্যাকেটটি খুলতেই বিছানাচাদর জড়ানো নবজাতকের মরদেহ দেখতে পান তিনি।

চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি আমাকে জানানোর পর সোমবার (২৫ নভেম্বর) সকালে থানায় খবর দেওয়া হয়েছে। থানা থেকে এসআই জামালকে পাঠানো হয়েছে। এসআই জামাল বিষয়টির সতত্যা স্বীকার করেন।


এ ক্যটাগরির আরো খবর..