× Banner
সর্বশেষ
নিয়মিত গতানুগতিক প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ হতে হবে সমস্যা-সমাধানভিত্তিক -প্রধান উপদেষ্টা ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আগামী সপ্তাহেই এমপিওভুক্ত হচ্ছে আরও ১৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া -প্রেস সচিব সরকার গঠন করতে পারলে ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করা হবে -মাওলানা আজিজুর রহমান শার্শা নিজামপুর ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে এক লাখ সেনাসদস্য মোতায়েন -সেনা প্রধান এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে -প্রধান তথ্য অফিসার অবৈধ আর্থিক প্রবাহ রোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের   জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের বেতন-ভাতার সুপারিশের প্রতিবেদন পেশ

সাম্প্রদায়িক শক্তির উত্থানের বিষয়ে সতর্ক থাকতে হবে -নৌপ্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য ১৯৭১ সালে বাঙালিরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছ। দেশের বর্তমান উন্নয়নের মূলমন্ত্রও  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া অসাম্প্রদায়িক চেতনা। যে চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন। আজকে যদি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থাকতো তাহলে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যেতে পারতো না। সাম্প্রদায়িক শক্তির উত্থানের বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী  আজ  দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মুক্তমঞ্চে ভগবান শ্রীকৃঞ্চের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আহ্বায়ক  সুকিল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান ধর্মালোচক দিনাজপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়।

এর আগে প্রতিমন্ত্রী জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

পরে বিকালে প্রতিমন্ত্রী বোচাগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামে বিদ্যুতায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের শুভ উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..