× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

শার্শা প্রতিনিধি

সরকার গঠন করতে পারলে ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করা হবে -মাওলানা আজিজুর রহমান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
কৃষকদের ঋণ মওকুফ

জনতার ভোটে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করা হবে। এক থেকে পাঁচ বছর বয়সী শিশু ও তাদের মায়েদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। চাকরি না পাওয়া যুবকদের জন্য প্রথম দুই বছর ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হবে। বলেছেন  যশোর-১ (শার্শা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা আজিজুর রহমান আরও বলেন, শার্শা উপজেলাকে মাদকমুক্ত করা হবে, গ্রামের সব কাঁচারাস্তা পাকাকরণ করা হবে এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে। ভারতের জলপ্রবাহজনিত জলাবদ্ধতা নিরসনে ইছামতি নদীতে সুইচগেট নির্মাণ করা হবে বলেও তিনি ঘোষণা দেন। ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণসহ সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এছাড়া তিনি সকল ইউনিয়ন পরিষদ এলাকায় কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। বেনাপোল বন্দরকে ডিজিটাল বন্দরে রূপান্তর করে তিন দিনের কাজ চার ঘণ্টায় সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বন্দরের শ্রমিকদের জুলুম থেকে মুক্ত করে স্মার্ট বেতনের ব্যবস্থা করা হবে এবং এই বন্দর থেকে সরকারের রাজস্ব আয় চার গুণ বৃদ্ধি করার পরিকল্পনার কথাও জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পুটখালী ইউনিয়ন শাখার আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ দেশের জনগণ আর দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না। মানুষ চায় আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তৈয়বুর রহমান জাহাঙ্গীর, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির রেজাউল করিম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদ-উদ-দৌলা, প্রবাসী মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..