× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

পিআইডি

৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
গাড়িচালককে প্রশিক্ষণ

       ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। এ লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

        আজ ঢাকায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের পক্ষে পরিচালক মোহাম্মদ সাব্বীর হাসান খান এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পক্ষে চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এ চুক্তি স্বাক্ষর করেন।

        অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগর সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগসড়ক ও জনপথ অধিদপ্তরবাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের ৩টি প্রকল্প বাস্তবায়ন ইউনিটের কর্মকর্তাগণ এবং বিশ্ব ব্যাংকসহ উন্নয়ন সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

     উল্লেখ্যসড়ক নিরাপত্তাজনিত চ্যালেঞ্জসমূহ মোকাবিলা তথা দেশের উন্নয়ন অগ্রগতিকে আরো বেগবান এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের উদ্দেশ্য হলো সড়কে দুর্ঘটনাজনিত হতাহত ও গুরুতর আঘাতের সংখ্যা হ্রাসকরণ এবং প্রকল্প সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি করা। এ প্রশিক্ষণ কার্যক্রম সারা দেশে বিদ্যমান বিআরটিসি’র ২৭টি ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। ফলে শুধু দক্ষ চালকই তৈরি হবে নাদক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকারত্ব হ্রাসে অবদান রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..