× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

ডেস্ক

সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে চায় আমেরিকা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা

বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ়সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি।

বুধবার (২৬ মার্চ) ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

বিবৃতিতে বলা হয়, দুদিনের ২৪ ও ২৫ মার্চ (সোম ও মঙ্গলবার) ঢাকা সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদনে আরও বলা হয়, বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ়সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলোও তুলে ধরেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, দুদিনের বাংলাদেশ সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বাসসের প্রতিবেদনে বলা হয়, আলোচনায় যৌথ নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে দেশীয় নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সহযোগিতার স্বীকৃতি। বিশেষ করে দুর্যোগ মোকাবিলার মতো জটিল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান। এছাড়াও বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে, সেসব বিষয় উঠে এসেছে। চলতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় ‘টাইগার লাইটনিং’ মহড়া নিয়েও কথা হয়েছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের সামরিক বাহিনীর পেশাদারির প্রশংসা করেন জোয়েল। এছাড়াও বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেশাদার সামরিক বাহিনীর গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..