× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

শার্শা প্রতিনিধি 

প্রতিবছর প্রতিবেদন, তারপর সাময়িক সংস্কার: এবার আশ্বাস স্থায়ী সমাধানের

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ জুন, ২০২৫
শার্শা প্রতিনিধি 

নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল থেকে বেলতলা বাজার পর্যন্ত অংশে খানাখন্দ আর জলাবদ্ধতায় জনভোগান্তি এখন পুরোনো চিত্র। প্রতিবছর বর্ষার আগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দায়সারা ধরনের কিছু সংস্কার কাজ হয়—গর্তে বালু ফেলা, খানিকটা ইটের কার্পেটিং, তারপর সব আবার আগের অবস্থায় ফিরে যাওয়া।
চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। সরেজমিন প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে যশোর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ইতোমধ্যে সড়কের জরুরি সংস্কারের অংশ হিসেবে গর্তে বালু ও ইটের কার্পেটিং দেওয়া হয়েছে।
তবে এবারের বিশেষ দিক হলো—প্রথমবারের মতো সড়ক বিভাগের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সংস্কারের একটি সময়সূচি ঘোষণা করা হয়েছে।
যশোর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো: মাহবুব হায়দার খান বলেন, “প্রতিবছরের মতো সাময়িক মেরামত নয়—এবার আমরা জুলাই মাস থেকেই এ সড়কে পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু করবো। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের বাজেট অনুমোদিত হয়েছে।”
তিনি আরও বলেন, “সংস্কারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছু জায়গায় গর্ত ভরাট করে অস্থায়ী চলাচল ব্যবস্থা ঠিক রাখছি, যাতে মানুষ স্বস্তি পায়।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অবশ্য এখনও পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না। বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, “আমরা অনেক বছর ধরে দেখি, রিপোর্ট হয়, কিছু বালি পড়ে, তারপর সব শেষ। এবার যদি সত্যি টেকসই কাজ হয়, তাহলে ভালো।”
একই কথা বলেন স্থানীয় শিক্ষার্থী ও পরিবহন চালকরাও। অনেকেই মনে করেন, প্রশাসনের নজর এবং গণমাধ্যমের চাপ না থাকলে এই সড়কের দুর্দশা কোনোদিনই পরিবর্তন হতো না।
সড়কটি নাভারণ-সাতক্ষীরা মহাসড়কটি কেবল যশোর জেলার শার্শা বা বেনাপোল অঞ্চলের জন্য নয়—সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা—সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, দেবহাটা, আশাশুনি, শ্যামনগর ও কালীগঞ্জ—এর লাখো মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান নির্ভরযোগ্য পথ। বিশেষ করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী আমদানি-রপ্তানিকারকদের জন্যও এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ-ভারতের অন্যতম ব্যস্ত এই ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক চলাচল করে। কিন্তু সড়কের দুরবস্থার কারণে প্রায়ই এসব ট্রাক আটকে থাকে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট, পণ্য পরিবহনে সময় ও অর্থ ক্ষতি হয়। এতে বেনাপোল ও ভোমরা—দুই সীমান্ত বন্দরকেন্দ্রিক অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়ে।
এই সড়কটির টেকসই সংস্কার শুধু জনসাধারণের দুর্ভোগ লাঘবই নয়, বরং জাতীয় অর্থনীতির স্বার্থেও জরুরি—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।


এ ক্যটাগরির আরো খবর..