× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

‘সামগ্রিক বাংলাদেশ ছিল হুমায়ূন আহমেদের স্বপ্নে’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

গাজীপুর প্রতিনিধি: ‘হুমায়ূন আহমেদের নিজস্ব স্বপ্নের চেয়ে স্বপ্নটা বেশি ছিল সামগ্রিক বাংলাদেশের স্বপ্ন। স্বপ্নটা পূরণের পথে এই মুহূর্তে কিছু বাধা আছে।’ বলেছেন, প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

তিনি বলেন, ‘গত বেশ কয়েক সপ্তাহজুড়ে পুরো বাংলাদেশের যে অবস্থা, যে ধরনের আঘাত বাংলাদেশের ওপর আসছে, আমার কাছে মনে হচ্ছে সেটার জন্য হুমায়ূন আহমেদ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। কারণ আমরা সব সময় দেখে আসছি দেশের ওপর যখন বড় ধরনের আঘাত এসেছে, হুমায়ূন আহমেদের কলম সোচ্চার হয়েছে।’

মঙ্গলবার ‍দুপুরে চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের   এ সব কথা বলেন তিনি।

শাওন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু জানি, তার স্বপ্নের মধ্যে ছিল সামগ্রিক বাংলাদেশ। তার পরে ছিল নিজস্ব স্বপ্ন।’

তিনি বলেন, ‘নিজস্ব স্বপ্ন পূরণে আমি এবং আমরা পরিবারের সবাই চেষ্টা করে যাব। সামগ্রিক বাংলাদেশকে নিয়ে হুমায়ূন আহমেদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। মৃত্যুবার্ষিকী বলে নয় ২০১৬ সালের এই দিনে আমি চাইব এবং পরম করুণাময়ের কাছে দোয়া করব,  দেশের এই ক্রান্তিকালে হুমায়ূন আহমেদ দেশের জন্য যে শান্তি সব সময় চেয়েছেন সেই শান্তিপূর্ণ দেশের স্বপ্নটা যেন পূরণ হয়।’

ট্রাস্ট্রের ব্যাপারে শাওন বলেন,  ‘ট্রাস্টের কাজের অগ্রগতি কিছুটা হয়েছে। সম্পন্ন হলে সবাইকে জানাব। আমার চেষ্টা থাকবে হুমায়ূন আহমেদের সব কিছু যেন একটা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। আমি মনে করি, হুমায়ূন আহমেদ দেশের সবার এবং পরিবারের সবার। এ কাজটি একা আমার বা আমার ছোট ছোট দুটি সন্তানকে নিয়ে সম্ভব হবে না। পরিবারের লোকজন এবং হুমায়ূন আহমেদকে যারা ভালবাসেন সেসব শ্রদ্ধেয়জন নিয়ে যদি আমরা ট্রাস্ট গঠন করি তবে তা সহজ হয়ে ওঠবে।’

তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদ আমাদের দেশের জন্য এবং বাংলা ভাষাভাষি মানুষের জন্য সম্পদ। আমরা দেখেছি বিখ্যাত ব্যক্তিদের ক্ষেত্রে যে যাদুঘরটি হয়, তা তাদের সমাধির কাছাকাছি এবং তাদের প্রিয় স্থানেই হয়। হুমায়ূন আহমেদ এখানে আছেন। তার ব্যবহৃত জিনিসগুলো এখানেই আছে। জিনিসগুলো যদি একত্রিত করে একটা যাদুঘর করা যায়। যারা হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে আসেন তারা যেন যাদুঘরটা দেখে যেতে পারেন। ভক্তদের কথা চিন্তা করে এটা করা হয়েছে। এটা সবার জন্য উন্মুক্ত করার প্রয়াস বলতে পারেন। মাত্র চিন্তভাবনা শুরু করেছি। চেষ্টা করব আগামী জন্মদিনের আগেই একটা সিদ্ধান্তে এসে অন্তত একটা অংশ শুরু করতে পারি।’

এদিকে নানা কর্মসূচির মাধ্যমে প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কোরআনখানি হয়েছে। আর বাদ জোহর নুহাশপল্লীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দুপুর পৌনে ১২টার দিকে মেহের আফরোজ শাওন তার দুই সন্তান নিষাদ ও নিনিদকে নিয়ে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন। এ সময় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নুহাশপল্লীর মসজিদের ইমাম মৌলভি মুজিবুর রহমান।

এ সময় শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও মা প্রাক্তন এমপি তহুরা আলীও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে হুমায়ূন আহমেদের ছোটভাই অধ্যাপক ড.  মো. জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবীব এবং তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রোকসানা আহমেদসহ তাদের সন্তান-সন্তুতিরা নুহাশপল্লীতে আসেন এবং কবর জিয়ারত করেন। পরে বেলা সাড়ে ১১টার তারা নুহাশপল্লী ত্যাগ করেন।

এদিকে ‘হিমু পরিবহন’-এ করে রাজধানী শাহবাগ এবং গাজীপুর থেকে অর্ধশতাধিক ‘হিমু’ নুহাশপল্লীতে পৌঁছেন। গাজীপুরের হিমু পরিবহনের কো অডিনেটর নাসরিন সুলতানা বেবি জানান, ক্যান্সার সচেতনতায় তারা সমাজে কাজ করেন। আজ দিনব্যাপী নুহাশপল্লীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং দোয়া মহফিলের আয়োজন করবেন।

অন্যদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শত শত ভক্ত নুহাশপল্লীতে ভিড় জমাতে শুরু করেন। তাদের অনেকেই প্রিয় লেখকের কবরে ফুল দেন এবং নিশ্চুপ দাঁড়িয়ে থেকে তার আত্মার মাগফিরাত কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..