× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

সাবেক প্রেমিকের সঙ্গে মজেছেন দীপিকা

Kishori
হালনাগাদ: রবিবার, ২ জুন, ২০১৯

শুধু বন্ধুত্ব নয়। বন্ধুত্বের থেকেও একধাপ এগিয়ে দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরের  সম্পর্কটা। এক সময় প্রেমিক-প্রেমিকা ছিলেন তারা। তবে ব্রেকআপ হলেও সেই বন্ধুত্ব টিকে আছে। সচরাচর এমন ঘটনা দেখা মেলে না।

বিচ্ছেদের পর রণবীর সিংকে বিয়ে করেছেন দীপিকা। অন্যদিকে আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আছে।

সাবেক এই প্রেমিক-প্রেমিকা নিছক বন্ধুত্বের মধ্যে থাকলেও প্রায়ই তাদের আলোচনায় দেখা যায়। এবার নেচে আলোচনায় এসেছেন এই আলোচিত জুটি।

সম্প্রতি এই জুটির নাচ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০১৩ সালে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত রণবীর-দীপিকার জনপ্রিয় ছবি ‘ইয়ে জওয়ানি হায় দিওয়ানি’ মুক্তি পেয়েছিল। সিনেমার ছয় বছর পূর্তিতে ‘বলম পিচকারি’ গানের সঙ্গে নেচেছেন এই দুই তারকা। চলতি বছরের মার্চে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পরে এই ভিডিও শুট করা হয়েছিল বলে জানা যায়। তবে ভাইরাল হয়েছে সম্প্রতি।

এছাড়া বিভিন্ন সময়ে কাপুর পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলছেন দীপিকা। দীর্ঘদিন ধরে আমেরিকায় ক্যানসারের চিকিত্সার জন্য রয়েছেন ঋষি কাপুর। সেখানেও দেখা করতে গিয়েছিলেন দীপিকা। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন নীতু কাপুর। প্রেম না থাকলেও বন্ধুত্ব বাঁচিয়ে চলছেন দীপিকা-রণবীর।


এ ক্যটাগরির আরো খবর..