সাবেক ক্রিকেটার এ এস এম ফারুকের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

সাবেক ক্রিকেটার এ এস এম ফারুকের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

          সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এ এস এম ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

          আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

          উল্লেখ্য গতকাল রাতে মৃত্যুবরণ করেন দেশের ক্রিকেটের অন্যতম পরিচিত এই ব্যক্তিত্ব। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।