এপিএ বাস্তবায়নে সাফল্যের জন্য বিদ্যুৎ বিভাগকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান

এপিএ বাস্তবায়নে সাফল্যের জন্য বিদ্যুৎ বিভাগকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথমস্থান অর্জন করায় বিদ্যুৎ বিভাগকে এবং তৃতীয় স্থান অর্জন করায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করেন।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের পক্ষ থেকে সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান এ সম্মাননাপত্র  গ্রহণ করেছেন।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।