× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

পিআইডি

‘সাবাশ সোনার বাংলাদেশ’ সংগীতের উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
hasan mahmud

গীতিকার হাসানুজ্জামান মাসুমের কথা, বাপ্পা মজুমদারের সুর ও সংগীত এবং গাজী শুভ্রর নির্দেশনায় দেশের বরেণ্য দশ শিল্পীর গাওয়া দেশাত্মবোধক আধুনিক গান ‘সাবাশ সোনার বাংলাদেশ’ সংগীত উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। প্রখ্যাত সংগীতশিল্পী নকীব খান, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, এলিটা করিম, দিলশাদ নাহার কণা, সোমনূর মনির কোনাল, কিশোর দাস, জামান সাইফ, সাজ্জাদ হোসেন শাওন ও ইমরান মাহমুদুল গানটিতে কণ্ঠ দিয়েছেন।

আজ অপরাহ্নে সচিবালয়ে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভিডিও সংগীতটির উদ্যোক্তা গীতিকার হাসানুজ্জামান মাসুম এবং শিল্পী প্রতিনিধি হিসেবে ফাহমিদা নবী বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাছান মাহ্মুদ গানটি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান। তিনি বলেন, আজকের প্রেক্ষাপটে এমন একটি গান রচনার জন্য আমি গীতিকারকে এবং সুরকার বাপ্পা মজুমদারসহ যারা এতে অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি গানের একজন ভালো শ্রোতা। এই গানটির মিউজিক কম্পোজিশন খুবই ভালো।

সবাইকে গানটি হৃদয় দিয়ে উপভোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গানটির মধ্যে আত্মমর্যাদার কথা রয়েছে। এই দেশটা আমাদের এবং আমাদের দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত নেবে দেশের মানুষ আমরা, বাইরের কেউ নয়। সেই কথাটা এই গানের মধ্যে আছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, জাতিগত উন্নয়নের জন্য এ ধরনের সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে হবে।

বক্তৃতাপর্ব শেষে ও সংগীতটির উদ্বোধনী পরিবেশনার আগে তথ্যমন্ত্রী হাছান মাহ্মুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া, গানটির কণ্ঠশিল্পীদের মধ্যে উপস্থিত ফাহমিদা নবী, সোমনূর মনির কোনাল, এলিটা করিম, কিশোর দাস এবং জামান সাইফ গানের পোস্টার উন্মোচনে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..