× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

স্ত্রী-সন্তানের পর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
সাপের কামড়ে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ায় দুই বছর আগে স্ত্রী নুরজাহানের সাপে কামড়ে মৃত্যুর পরে এক বছর আগে মেয়ে ময়নাও সাপের কামরে মারা যায়। এবার কৃষক নিজেও সাপের কামড়ে মারা যান। পুরো পরিবারকেই সাপের কামড়ে মরণকে বরণ করে নিতে হল।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় যদুবয়বা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিক নামে ওই কৃষক মারা যান।

ইউপি সদস্য মতিয়ার রহমান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে আবু বক্কর ঘুমানোর কিছুক্ষণ পর চন্দ্রবোড়া জাতের একটি সাপ তার গলায় কামড় দেয়। এ সময় নিজেই সাপটি ধরে মাটিতে আছাড় মারেন তিনি।

পরে হাতপাখা দিয়ে আঘাত করলে সাপটি দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে প্রতিবেশীরা সাপ ও বক্করকে স্থানীয় মন্টু সাপুড়ের বাড়িতে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন সাপুড়ে। পরে বক্করকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


এ ক্যটাগরির আরো খবর..