× Banner
সর্বশেষ
রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান

সাপাহারে ৩৩৩ এ কল করে পেলেন খাদ্য সহায়তা

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Sapahar-Food.jpg

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে করোনা ভাইরাসের সংক্রমন রোধে চলমান লকডাউনে কাজ না থাকায় অনাহারে থাকা পরিবার গুলোকে খাদ্য সহায়তা করছেন উপজেলা প্রশাসন।

শুক্রবার সকাল ১০টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন জানান,গত বৃহস্পতিবার বিকেলে ৩৩৩ এ কল করে উপজেলার গাঞ্জাকুড়ী গ্রামের সিরাজুল,আশরাফুল ও হারুন অর রশিদ এই ৩জন ব্যক্তি খাদ্য সহায়তা চেয়েছেন, আমি তাদের পরিবারের খোঁজ-খবর নিয়ে তাদের খাদ্য সহায়তা দিয়েছি, এখানে দ্বায়িত্ব পাওয়ার পরে এ পর্যন্ত ১৮টি পরিবারে জরুরী খাদ্য সহায়তা প্রদান করেছি।

নবাগত ইউ.এন.ও. আরো বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষকে মানবিক সহায়তা দিতে সরকার এ পর্যন্ত ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।

তিনি আরো জানান,এই উপজেলায় যারা ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা চাইবেন তাদের সবার বাড়ি গিয়ে যাচাই-বাছাই করে যারা খাদ্য সহায়তা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..