× Banner
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহারে একই রাতে দুই স্থানে চুরি সংঘটিত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
চুরি সংঘটিত

নওগাঁর সাপাহারে একই রাতে দু’টি স্থানে চুরি সংঘটিত হয়েছে।

জানা গেছে শুক্রবার দিবাগত রাতে চোরেরা উপজেলার শিমুল ডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (মাস্টার) এর বাড়ীর ইটের প্রাচীরে সিঁদ কেটে গোয়াল ঘর হতে গাভী, বকনা ও একটি এঁড়ে বাছুর সহ মোট ৩টি গরু যার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা এবং পাশর্^বর্তী মদনশিং সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে খনন কাজে ব্যবহৃত দু’টি এসকেভেটর (ভেকু মেশিন) এর কাঁচ ভেঙ্গে ৪টি শক্তিশালী ব্যাটারী যার আনুমানিক মূল্য ১লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে।

রফিকুল মাস্টার জানান যে, প্রতি দিনের ন্যায় তার ওই রাতেও রাতের খাবার পরে নিজ নিজ ঘরে শুয়ে পড়ে গভীর রাতে তারা সবাই বিভোর ঘুমে ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে চোরের তার বাড়ীর একটি ইটের প্রাচীরে সিঁদ কেটে বাড়ীতে প্রবেশ করে এবং তার গোয়ালে থাকা ৩টি গরু চুরি করে নিয়ে যায়।

এছাড়া এসকেভেটরের মালিক পাবনা জেলার রনজু খেশ ও মহাদেবপুর উপজেলার আলমগীর জানান যে, ওই পুকুরে মাটি কেটে রাত সাড়ে ১১টার দিকে কাজ বন্ধ করে ড্রাইভার হেলপার সবাই নিজ আস্তানায় এসে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে চোরেরা তাদের মেশিনের গ্লাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দু’টি মেশিনের মধ্যে থাকা শক্তিশালী ৪টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়।

সকালে কাজ করতে গিয়ে তারা বিষয়টি জানতে পারে। হঠাৎ করে সাপাহার উপজেলা সদর সহ বিভিন্ন গ্রামে এবং রাস্তায় ইজিবাইক সহ ছোট ছোট যানবাহন গুলি আটকিয়ে ছিনতাই ও চালকাকে জিম্মি করে গাড়ী সহ টাকা পয়সা, মোবাইল ছিনতাইয়ের ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় উপজেলাবাসী শঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে। সচেতন মহল সহ উপজেলাবাসী আইন শৃঙ্খলার উন্নতিকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

শনিবার সকালে এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এর সাথে কথা হলে তিনি জানান, এখনও থানায় কোন অভিযোগ আসেনি তবে এলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।


এ ক্যটাগরির আরো খবর..