× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সানচেজ বাঁচিয়ে রাখলেন আর্সেনালের আশা

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: গ্রুপের শেষ দুই ম্যাচে জয় পেল নেই আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে এই জয়ের দরকার ছিল। সে লক্ষ্যে চিলির স্ট্রাইকার আলেক্সিস সানচেজের নৈপুণ্যে ডায়নামো জাগরেবকে হারিয়ে প্রথম ধাপ পার করেছে আর্সেন ওয়েঙ্গারের দল।

মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের এই ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। জোড়া গোল করেছেন সানচেজ। মেসুত ওজিলের করা দলের অপর গোলটিতেও অবদান চিলির স্ট্রাইকারের।

ডায়নামো জাগরেবের কাছেই গ্রুপের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিল আর্সেনাল। ফিরতি লেগের এই জয়ে তাই প্রতিশোধও নেওয়া হলো ইংলিশ জায়ান্টদের।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেন অজিল। সানচেজের ক্রস থেকে হেডে বল জালে জড়ান এই জার্মান মিডফিল্ডার।

চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ সানচেজ। স্প্যানিশ ডিফেন্ডার নাচো মনরিলের পাস থেকে ডান পায়ের শটে জাগরেবের জালে বল জড়ান চিলির এই স্ট্রাইকার।

আর দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ বানিয়ে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন সানচেজ। এ মৌসুমে সানচেজের এটা নবম আর চ্যাম্পিয়নস লিগে তৃতীয় গোল।

এই জয়ে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের তৃতীয় স্থানে আছে আর্সেনাল। আর এই হারে নকআউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেল জাগরেবের, ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা।

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে আর্সেনালকে জাগরেবের বিপক্ষে শুধু জিতলেই হতো না, অলিম্পিয়াকোকে হারতে হতো বায়ার্ন মিউনিখের কাছে। সে আশাও পূরণ হয়েছে আর্সেনালের, গ্রিক দলটিকে ৪-০ গোলে হারিয়ে বায়ার্ন নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট।

এখন গ্রুপের শেষ ম্যাচে অলিম্পিয়াকোসের মাঠে গিয়ে ওদেরও শুধু হারালেই হবে না আর্সেনালের, গোল গড়ে থাকতে হবে এগিয়ে। আর্সেনালের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে আছে অলিম্পিয়াকোস।

 


এ ক্যটাগরির আরো খবর..