নবীগঞ্জে আরো একজন নতুনসহ ৯ জন করোনায় আক্রান্ত, সাধারন মানুষের মাঝে বাড়ছে আতংক!

নবীগঞ্জে আরো একজন নতুনসহ ৯ জন করোনায় আক্রান্ত, সাধারন মানুষের মাঝে বাড়ছে আতংক!
উত্তম কুমারর পাল হিমল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা গত (২৩এপিল) করোনা রোগীর নমুনা সংগ্রহের ১২ দিন পরে রির্পোট আসলো করোনা সনাক্তের। স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন স্বাস্থ্যকর্মী (নার্স) ও ১ জন বরিশাল ফেরত শ্রমিক এবং নতুন ১জনসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে ৩ দফায় নবীগঞ্জে এই পর্যন্ত ২ জন স্বাস্থ্য কর্মীসহ মোট ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নবীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ায় সাধারন মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। অনেকেই ভাবছেন বর্তমান সময়ে গণপরিবহন চালু এবং সপিংমল গুলো খোলায় এই আক্রান্তের হার আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

 স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ১টায় আসা রির্পোটে ২ জন করোনা পজেটিভ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই ২ জনের করোনা টেষ্ট করা হয় ১২ দিন আগে। আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স (মহিলা ) হিসেবে ওই দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন। আর অন্যজন ৪নং দীঘলবাঁক ইউনিয়নের মথুরাপুর গ্রামের বরিশাল ফেরত শ্রমিক বলে জানায় নবীগঞ্জ স্বাস্থ্য বিভাগ।
এছাড়া মঙ্গলবার রাতে নবীগঞ্জের ১নং ইউনিয়নের আমড়াখাইড়।গ্রামের নতুন ১ জনের করোনা পজিটিভ আসে। প্রতিদিন নবীগঞ্জে  করোনার রিপোর্ট পজেটিভ আসার কারনে সাধারন মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। দিনের প্রতিটি ক্ষনেই যেন মানুষজন অপেক্ষায় থাকেন কি খবর আসে আজ।কয়জন নতুন রাগীর খবর আসে এই আতংকেই কাটে সময়।কিন্তু থেমে নেই মানুষের লাগামহীন চলাফেরার।সামাজাক।দুরত্ব বজায় রেখে চলা,হ্যান্ড সেনেটাইজার ব্যবহার, স্বাস্থ্যবিধি পালনসহ কোন কিছুরই যেন বালাই নেই তাদের মাঝে।
এদিকে নমুনা নেওয়ার ১২ দিন পর নার্সের নমুনা পজেটিভ আসায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। 
সুত্রে জানাযায়, দেশে করোনার প্রভাব শুরু হওয়ার পরপরই নবীগঞ্জ স্বাস্থ্যবিভাগ এই পর্যন্ত ২৬২ জন করোনা রোগীর নমুনা সংগ্রহে করে পাঠানো হলেও বেশিরভাগ রির্পোট এখন পর্যন্ত পাওয়া যায়নি। যার ফলে সাধারন মানুষজন মনে করেন প্রতিদিনই বাড়বে আক্রান্তের সংখ্যা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।