× Banner
সর্বশেষ
দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সাদা পাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

Dutta
হালনাগাদ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
sank a man

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরের পানিতে ডুবে জয় (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ২৮ আগস্ট সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক ঢাকার মগবাজারের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে আসেন জয়। সাদা পাথরের স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে নামলে স্রোতের তোড়ে তিনি নিমিষেই তলিয়ে যান। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির প্রায় ১৫ মিনিট পর তার নিথর দেহ উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, সাদা পাথরে পর্যটক নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়েছি। জানতে পেরেছি স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..