× Banner
সর্বশেষ
জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি(বিশ্বজিত সরকার বিপ্লব)

সাত বছরেও হয়নি পাসপোর্ট গৌরনদীর রহমান বেপারী এখন মাটিকাটা শ্রমিক

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
সাত বছরেও হয়নি পাসপোর্ট

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের হতদরিদ্র রহমান বেপারী বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে দিয়েছিলেন টরকি বন্দরের প্রভাবশালী পাসপোর্ট দালাল নারায়ন পোদ্দারের কাছে। এলাকায় কথিত আছে, সাপের মন্ত্র ভূল হতে পারে কিন্তু নারায়ন দালালের হাতে পাসপোর্ট মিস নাই।

কিন্তু তারপরেই বিপত্তি, সাত বছর পার করেও পাসপোর্ট করতে পারেননি হতদরিদ্র রহমান বেপারী। তার বিরুদ্ধে থানায় কোন অভিযোগও নেই। পাসপোর্ট করে প্রবাসে গিয়ে পরিবারের সবার মুখে হাসি ফোটানোর কথা থাকলেও সহায় সম্বল সব শেষ করে এক সময়ের টগবগে যুবক এখন মাটিকাটা শ্রমিক।

গত রবিবার দুপুরে ভুক্তভোগি রহমান বেপারী জানান,২০১৬ সালে গৌরনদী উপজেলার টরকি বন্দরের প্রভাবশালী পাসপোর্ট দালাল নারায়ন পোদ্দারের কাছে প্রথমে ছয় হাজার টাকার চুক্তিতে পাসপোর্ট করতে দেই। ছয়মাসের মধ্যে পাসপোর্ট হাতে পাবো। কিন্তু পাসপোর্ট আর আসে না। পাসপোর্ট দালাল নারায়ন জানায় ঠিকানা ভূল থাকায় ডিএসবি রিপোর্ট খারাপ দিয়েছে। যে কারনে নতুন করে ঢাকা থেকে পাসপোর্ট করতে হবে।

এবার ১২ হাজার টাকা চুক্তিতে নারায়নের মাধ্যমে ঢাকায় গিয়ে পাসপোর্ট করতে দেই। এবারও মাসের পর মাস চলে গেলে পাসপোর্ট আর আসেনা। নারায়নকে জিজ্ঞাসা করা হলে সে বলে দুই জায়গায় আবেদন করার কারনে একটু সমস্যা হয়েছে। বরিশাল অফিসে দরখাস্ত করলে সব ঠিক হয়ে যাবে। সে কথা অনুযায়ী বরিশালে আবেদন করা হলে বরিশাল অফিস বলেন ঢাকা যেতে হবে এখানে কিছু হবে না। আবার ঢাকা অফিসে গেলে বলে বরিশাল অফিসে যোগাযোগ করতে হবে।

এভাবে ঢাকা-বরিশাল অফিস যোগাযোগ করতে থাকি, অপরদিকে সৌদি আরব যাওয়ার আশায় টাকা জমা দিয়ে সে ভিসাও নষ্ট হয়ে গিয়েছে, সেখানে অনেক টাকা লস দিতে হয়েছে। জমিজমা বিক্রি, এনজিও থেকে লোন করে এর মধ্যে আমরা সর্বসান্ত হয়ে গেছি। ২০১৬ সাল থেকে এই সাত বছর নারায়নের কাছে আমরা জিম্মি হয়ে আছি।

রহমান বেপারীর বাবা মকবুল বেপারী কান্না করে বলেন, ঢাকা-বরিশাল আসা যাওয়ায় আমার লাখ টাকার বেশী খরচ হয়েছে। কতবার গেছি মনে নাই করোনার মধ্যে ডাবল ভাড়া দিয়েও ঢাকায় যেতে হয়েছে। আমরা এখন রাস্তার ফকির। আমরা অশিক্ষিত মূর্খ বলেই কি আমাদের এঅবস্থা হবে। অনেক টাকা দেনা হয়েছি তা কিভাবে পরিশোধ করবো! ছেলে বিদেশ যাবে এ আসায়

ধানের জমিও বিক্রি করলাম এখন আমার কি হবে। আল্লাহ ছাড়া কার কাছে বিচার দেব। এ বিষয়ে নারায়ন পোদ্দারের কাছে জানতে চাইলে, তিনি অভিযোগ অস্বীকার করে বলেন,আমরা অন লাইনে কাজ করে দেই অনেকে বোঝেনা এই জন্য। আমি
কোন দালালী করি না। বরিশাল জেলা পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মাহমুদুল হাসান এ প্রতিনিধিকে বলেন,আমাদের এখানে কিছু করার নেই,তাকে (রহমানকে) ঢাকা পাসর্পোট অফিসে যোগাযোগ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..