× Banner
সর্বশেষ
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সাত খুন মামলা আপিল ও ডেথ রেফারেন্স রায়

admin
হালনাগাদ: সোমবার, ২১ আগস্ট, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জে বহুল আলোচিত চাঞ্চল্যকর সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের নিয়মিত ও জেল আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর রায় ঘোষণা করা হবে (২২ আগস্ট) মঙ্গলবার। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

গত ১৬ জানুয়ারি চাঞ্চল্যকর সাত খুনের মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও র‍্যাবের বরখাস্তকৃত তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যৃদণ্ডের রায় দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। এ মামলার ৩৫ জন আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুর দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি লাশ। পরদিন মেলে আরেকটি লাশ।


এ ক্যটাগরির আরো খবর..