ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবশে

ঝিনাইদহ প্রতিনিধি॥২১আগস্ট’২০১৭:  ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা ঘটনার প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

আজ সোমবার সকালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা, গ্রেনেড হামলার সাথে জড়িত দোষি ব্যক্তিদের দ্রুত শস্তির দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।