সাতক্ষীরা সীমান্ত থেকে ৪ কেজি ৬৬৮ গ্রাম স্বর্ণ আটক করেছে বিজিবি

সাতক্ষীরা সীমান্তের কাকডাংগা বিওপির দায়িত্বপূর্ণ অঞ্চল বালিয়াডাংগা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হতে ৪ কেজি ৬৬৮ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর টহল দল।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, দীর্ঘদিন যাবৎ হুন্ডি, মাদক চোরাচালান, স্বর্ণ ও রৌপ্য আটকের নিমিত্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা-সহ অভিযান জোরদার করা হয়েছে।

আজ কাকডাংগা বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ নূরে আলমের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। স্বর্ণের বারের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা। আটককৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।