× Banner
সর্বশেষ
জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে চলছে গ্রাহক হয়রানি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি পাটকেলঘটা থানাধীন সরুলিয়া ইউনিয়ানে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া নামে চলছে গ্রাহক হয়রানি।

এলাকাবাসী সূত্রে জানা যায় গত-৫/১১/২০১৬ ইং তারিখে পাটকেলঘটা থানার সরুলিয়া ইউনিয়ানে নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য আবেদনকারীদের উদ্দেশ্য করে “পাটকেলঘাটা পদ্মরানী মাঠে” বিদ্যুৎ মেলা বসবে বলে সরুলিয়া ইউনিয়ানের সমস্ত এলাকায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মাইকিং করা হয়।

তাতে করে এলাকার লোকজন তাড়াতাড়ি নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য গরিব, অসহায়, বিদ্যুৎতায়নের সুবিধা বঞ্চিত লোকজন বিদ্যুৎ অফিসের নিয়ম মাফিক ১০০ টাকা খরচ করে অনলাইন করে নতুন সংযোগ পাওয়ার জন্য আবেদন করে।

অনেকে আবার চাকরী জীবি সরকারী কর্মকর্তা একদিনের ছুটি নিয়ে দুর-দূরন্ত থেকে এসে নিজেদের নামে নতুন বিদ্যুৎ লাইন নেওয়ার জন্য আবেদন করে।

কিন্তু দীর্ঘ ২ মাস হয়ে গেলেও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি পাটকেলঘটা থানার সরুলিয়া ইউনিয়ানে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কোন উদ্দোগ নেই এবং অদৃশ্য কারণে কথিত পদ্মরানী মাঠের মেলাটি বন্ধ হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু আবেদনকারীরা এই প্রতিনিধিকে জানান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ এর যদি এভাব্রে ফ্রি নতুন বিদ্যুৎ সংযোগ দেয় তাহলে স্থানীয় ডাইরেক্টর এর চলিত নিয়মে পর্যাপ্ত উৎকোচ গ্রহন করিতে পারিবে না, সে কারণে মূলত পদ্ম রানী মাঠের মেলাটি বন্ধ করা হয়েছে।

তাই মাইকিং করার পরেও উৎসুক আবেদন করীদের তারা শুধু শুধু হয়রানি করলেন। এই প্রতিনিধিকে অনেকেই বলেন, টাকা ছাড়া সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ লাইন পাওয়া যায় না এবং আমরা অনেক আগেই অনলাইনে টাকা জমা দিয়েছি কিন্তু বিদ্যুৎ সংযোগ পাওয়াতো দুরে থাক তারা শুধু চাচ্ছে টাকা।

অনেকের এলাকা খুটি ও তার আছে কিন্তু মিটারের টাকা জমা নিতে তালবাহনা করছে অফিসের কর্মকর্তারা।

এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস কে মুঠো ফনে প্রশ্ন করিলে তিনি বলেন, নতুন বিদ্যুৎতের সংযোগের জন্য যে মেলার কথা বলা হয়েছিল সেটা স্থগিত করা হয়েছে। কি কারণে স্থগিত করা হয়েছে তার সদুত্তর দিতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..