× Banner
সর্বশেষ
জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

পাটকেলঘাটা, দলুয়া রুটে নছিমন ও মহেন্দ্র ড্রাইভারদের মধ্যে নাশকতা- সংঘর্ষ হওয়ার সম্ভবনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥পাটকেলঘাটা, দলুয়া রুটে নছিমন ড্রাইভাররা মহেন্দ্র ড্রাইভারদের হুমকি ধুমকি অব্যহত রেখেছেন নপত্যেঃ নছিমন ড্রাইভাররা এই রুটে একক রাজত্ব কায়েম করতে চাচ্ছে!

স্থানীয় সূত্রে জানা যায়, পাটকেলঘাটা ওভার ব্রিজ নীচ হতে প্রতিদিন মহেন্দ্র ও নছিমন মিলে মিশে সিরিয়াল দিয়ে দলুয়া বাজার পর্যন্ত যাত্রীবহন করে।

ইতিপূর্বে এই রুটে শুধু মাত্র গ্রাম্য প্রযুক্তিতে তৈরী নছিমন চলিত। সম্প্রতি পাটকেলঘাটা দলুয়া রুটে মহেন্দ্র চালু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছে এই রুটের যাত্রীরা। ফলে দলুয়া-খলিষখালী এলাকার যাত্রী সহ রোগাক্রান্ত রোগীরাও প্রয়োজন মত মহেন্দ্রতে চড়ে নির্বিঘ্নে যেতে পারছে হাসপাতাল, ক্লিনিক সহ প্রয়োজনীয় গন্তব্যে।

বর্তমানে যাত্রীরা মহেন্দ্রতে চলাচল করতে নিরাপদ মনে করছে। সেই জন্য রাস্তায় অপেক্ষামান কোন যাত্রীকে নছিমন ড্রাইভাররা নছিমনে উঠতে বললে তারা ভ্রুক্ষেপ করছে না।

তার কারণ ২০১৬ সালে অদক্ষ নছিমন ড্রাইভারদের কারণে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।  ৩ জনের প্রাণহানী সহ কয়েক জনের অঙ্গহানীর মত ঘটনা ঘটেছে।

সে কারণে অধিকাংশ শিক্ষিত যাত্রীরা (যেমন: স্কুল শিক্ষক, ব্যাংক কর্মকর্তা) নছিমন ড্রাইভারকে ডাকে ভ্রুক্ষেপ না করে মহেন্দ্রতে চড়তে স্বাদছন্দ বোধ করছে। এতে চটেছে নছিমন ড্রাইভাররা। সম্প্রতি টিকরামপুরের নছিমন ড্রাইভার ছাদ্দাম, আলতাপ, সাইদুর ও মকলন্দকাটি গ্রামের বি.এন.পি নেতা জাকির ও কালাম মহেন্দর ড্রাইভারদের হুমকি ধুমকি প্রদান অব্যহত রেখেছেন।

রক্তের বন্য বয়ে দিবে বলে হুমকি প্রদান করেছেন বলেন অভিযোগ করেন ভারসা গ্রামের মহেন্দ্র ড্রাইভার আকবর ও কাশেম মোড়ল, বলরামপুরের মহেন্দর ড্রাইভার সুমন, টিকিরামপুরের গফুর।

হুমকির বিষয়ে জানতে চাইলে পাটকেলঘাটা ওভার ব্রীজের মহেন্দ্র স্টাটার মোঃ তৌহিদুল ইসলাম এই প্রতিনিধিকে বলেন নছিমন ড্রাইভাররা আমাদের এক মহেন্দ্র ড্রাইভারকে মারধর করেছেন এবং আমাকেও হুমকি প্রদান করেছেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার সাথে সাথে গ্রাম বাংলার আপামর জনতা স্বস্তির সাথে চলাচল করতে স্বচ্ছন্দবোধ করছে। সে কারণে গ্রাম্য ধ্যান ধরনায় তৈরী নছিমনকে উপেক্ষা করে মহেন্দ্রতে চড়তে পছন্দ করছে। সম্প্রতি এই পছন্দ মহেন্দ্র ড্রাইভারদে জন্য কাল হয়েছে।

যে কোন সময় এই পাটকেলঘাটা-দলুয়া রুটে এই দুপক্ষের মধ্যে নাশকতা- সংঘর্ষ হওয়ার সম্ভবনা রয়েছে। এ বিষয়টি সমাধান নিয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।


এ ক্যটাগরির আরো খবর..