× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, ‘যেমন খুশি তেমন সাজো’সহ নানা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসকের সহকারী কমিশনার মোঃ শাহেদ হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদ হাসান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান উল্লাস, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, হাবিবুর রহমান, জুলফুকার আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন প্রয়োজনীয় হলেও এর অপব্যবহার শিক্ষার্থীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অতিরিক্ত মোবাইল ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ নষ্ট করছে, শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে এবং সামাজিক মূল্যবোধ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও নেতৃত্বগুণ গড়ে তোলে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে সফলভাবে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালিত হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। একইসঙ্গে ২০২৫ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সাতক্ষীরা আ. করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আল আমিন হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..