× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ৭ পিচ স্বর্ণের বারসহ এক স্বর্ন চোরাকারবারি আটক

admin
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
satkhira

সাতক্ষীরায় ৭ পিচ স্বর্ণের বারসহ মাহবুব উদ্দিন নামের এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সাতক্ষীরা নিউ মার্কেট এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ। আটকৃত মাহবুব উদ্দিন (৪০) মানিকগঞ্জ জেলার সিংহই থানার ফরহাদ উদ্দিনের ছেলে।

সাতক্ষীরা সদর থানর পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে মাদকের বড় চালন আসছে সাতক্ষীরায় এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাতক্ষীরা লাবনি মোড় হাজিমার্কেটের সামনে সাতক্ষীরা সদর থানার পুলিশের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে।

এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে এক ব্যাক্তি পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটককরে। পরে তার শরীর তল্লাশী করা হলে তার প্যান্টের বেল্টের ভিতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৮১৬ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ৬৩ লক্ষ টাকা।
এসময় তিনি আরও জানান, আটককৃত ব্যাক্তি মাহবুব উদ্দিন তিনি মানিকগঞ্জ জেলার শীর্ষ স্বর্ণ চোরাকারবারি বলে জানা গেছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান মামলা রুজু করা হয়েছে। পরবর্তিতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
এসময় ঘটনা স্থলে সাতক্ষীরা সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..