পদ্মা সেতুর উপরে তৈরি করা হয়েছে মেট্রোরেলের সেতু। সেতু পার হয়ে যেতে হবে পূজা মন্ডপে। ব্যতিক্রমী এমন আয়োজন করেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি পূজা মন্ডপ কমিটি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় দর্শনার্থীদের মাঝে সরকারের উন্নয়ন চিত্র তুলে এমন আয়োজন করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, টানা দুই মাস ৫০ জন শ্রমিক কাজ করে হিম খালি নদীর উপরে তৈরি করেছে মেট্রো রেল সেতু। সেতু পার হয়ে যেতে হবে পূজা মন্ডপে। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।
মহেশ্বরকাটে পূজা উদযাপন পরিষদের যুব কমিটির সদস্য সুমিত সরকার জানান, এবারের পূজোয় আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে সেতুর উপরে মেট্রোরেল। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে আমাদের এমন আয়োজন। গত বছর আমরা পদ্মা সেতু তৈরি করেছিলাম।
স্থানীয় সুমিত সরকার বলেন, ঢাকায় মেট্রোরেল আছে শিনেছি, তবে কখন দেখিনি। মেট্রোরেলে ওঠার আমার খুব ইচ্ছা, তাই পূজা উদযাপন কমিটির করা মেট্রোরেলে উঠে আমি আমার ইচ্ছা পূরণ করছি।
মহেশ্বরকাটে পূজা উদযাপন পরিষদের ক্যাশিয়ার পুলিন মন্ডল বলেন, আমাদের দর্শনার্থীদের প্রতি বছর আমরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করে। তারি ধারাবাহিকতায় এবার পদ্মা সেতুর ওপরে মেট্রোরেলের সেতু তৈরি করা হয়েছে। পূজা শুরু হওয়ার আগেই বিভিন্ন জেলা থেকে এই সেতু দেখতে বিভিন্ন দর্শনার্থী আসছে। আর দর্শনার্থীদের আগমন দেখে আমাদের কষ্ট সার্থক হয়েছে বলে মনে করছি।
এদিকে, সাতক্ষীরার ৬০৬টি মণ্ডপে শেষ হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। প্রতিমা শিল্পীদের নিপুণ হাতে তৈরি হয়েছে দুর্গা, গণেশ ও কার্তিকসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। দেবী আসবে বলে ঘোটকে(ঘোড়া) প্রস্তুত। অনুরক্ত ভক্তকূল অধীর আগ্রহে প্রতীক্ষারত। নিয়মের রথ তার আগমনী গান গাইছে।
সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৭টি উপজেলায় ৬০৬টি পূজামণ্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে কলারোয়া উপজেলার ৪৮টি, তালা ১৯৬টি, সাতক্ষীরা সদর ১১২টি, আশাশুনি ১০৮টি, দেবহাটা ২১টি, কালিগঞ্জ ৫১টি ও শ্যামনগরের ৭০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর পূজা মণ্ডপের সংখ্যা ছিল ৫৯৯টি ও চলতি বছর ৬০৬টি। গত বছরের তুলনায় এ বছর ৭টি পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে।
এ ক্যটাগরির আরো খবর..