× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক সহ আহত ৩০

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
বাস ও ট্রাকের মুখোমুখি

সাতক্ষীরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক সহ ৩০ জন আহত হয়েছে। দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় এই ঘটনা ঘটে।
আহত দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকার নিখিল মালাকার ও গুমা এলাকার স্বরস্বতী হালদার। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসার সময় একটি ডাম্পার ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক উভয়েই দুমড়ে মুচড়ে গিয়ে পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব নাথ ঘটনাটি নিশ্চিত করে জানান, আহতদের সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..